এসএসসিতে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪ শতাংশ

১০ আগস্ট ২০২৬, ০১:৩৯ PM
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে সাফল্য পেয়েছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২০ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২৪ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়েছে। মোট ২৩১ পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অকৃতকার্য হয়েছে।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়-সংশ্লিষ্টরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের এই অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করবে—এমন প্রত্যাশা তাদের।

ট্যাগ: ভোলা
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬