সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে

১০ আগস্ট ২০২৬, ০১:১৪ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে বহিষ্কার হয়েছে ৩২৪ জন শিক্ষার্থী। এরমধ্যে সর্বোচ্চ বহিষ্কার হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্নের তালিকায় রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফলাফলের শিট থেকে এসব তথ্য জানা যায়।

দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে ১৪২ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৫৯ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ২৪ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১৭ জন, ঢাকা শিক্ষা বোর্ডে ১৫ জন, যশোর শিক্ষা বোর্ডে ১৫ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৫ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১০ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৯ জন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮ জন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬