এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড

০৮ জুলাই ২০২৬, ০৭:১৫ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত ও সম্পাদিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে— এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

পরে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডও সতর্ক করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে জানানো হয়, এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে কেবল সরকারি ও বোর্ডের অফিসিয়াল সূত্রে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে বোর্ড।

বুধবার (৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) কৃষিবিদ ড. আবু খায়ের মোহাম্মদ কামাল হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি’র নামে যে বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে আরও বলা হয়, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জনস্বার্থে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কেবল অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, চলমান এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময় সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত।

লক্ষাধিক মানুষের জনসমাগমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল…
  • ২১ আগস্ট ২০২৬
কারাগার থেকে শিফা হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে
  • ২১ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের …
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলের সামনে থেকে কিশোরীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক…
  • ২১ আগস্ট ২০২৬
আজ ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬