ভারী বর্ষণ

চট্টগ্রামে মাধ্যমিক স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

০৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ PM
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস © সংগৃহীত

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুলের অর্ধবার্ষিক/পাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করেছে জেলা শিক্ষা অফিস। আজ মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, চট্টগ্রামে গতকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে পানি ডুকে গেছে। প্রবেশ পথে ও স্কুলে পানি জমে থাকার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানেরা আমাকে জানিয়েছেন। তাই মাধ্যমিক পর্যায়ের স্কুলের অর্ধবার্ষিক/পাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘যেহেতু এটি পাবলিক পরীক্ষা নয়, এতে সমস্যা হবে না। তবে যেসব স্কুলে পানি নেই, তারা চাইলে পরীক্ষা নিতে পারবে।’ 

নোটিশে বলা হয়, চট্টগ্রাম জেলার সকল উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে জানানো যাচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির অর্ধবার্ষিক বা পাক নির্বাচনী পরীক্ষা-২০২৬ চলমান আছে। অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট জলাবদদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে অসুবিধা হওয়ায় ভারীবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির অর্ধবার্ষিক/পাক নির্বাচনী পরীক্ষা-২০২৬ স্থগিত রাখার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে অবহিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং স্থগিতকৃত পরীক্ষাসমূহ পরে সুবিধামত সময়ে নেয়ার তারিখ শিক্ষার্থীদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। 

যেসকল প্রতিষ্ঠানে ভারীবর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যাতায়তে শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে ঐ সকল প্রতিষ্ঠান প্রধানের জন্য এ নির্দেশনা পালন করবেন বলে নোটিশে বলা হয়েছে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬