এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড

২৮ এপ্রিল ২০২৬, ১০:২২ PM
তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড © সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

মো. তাফসির ইসলাম (১৯) নামের ওই তরুণকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। অভিযুক্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার চলমান এসএসসি পরীক্ষায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষায় অংশ নিতে গেলে কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাশত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9