এপ্রিল-মে মাসে হতে পারে এসএসসি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত মিটিংয়ে : পরীক্ষা নিয়ন্ত্রক

২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও এস এম কামাল উদ্দিন হায়দার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও এস এম কামাল উদ্দিন হায়দার © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এসএসসি বা সমমানের পরীক্ষা এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে শুরু হতে পারে। চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর রুটিন ও তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। 

বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাও এ মাসে শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন বিদ্যালয়ে কেন্দ্র থাকে। ফলে ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এসএসসি পরীক্ষা পেছাতে পারে। এর আগেও নানা কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে। 

জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে ধারায় ছেদ পড়ে। কোভিডের কারণে ওই বছরের ১৪ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয়।

২০২৩ সালে পরীক্ষা শুরু হয় এপ্রিলের ৩০ তারিখ। এর আগে ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। সর্বশেষ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। এর মাধ্যমে স্বাভাবিক সময়ে ফেরে এ পাবলিক পরীক্ষা। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষা আবারও অন্তত তিন মাস পেছাচ্ছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9