এইচএসসির ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত?

১৬ অক্টোবর ২০২৫, ১০:৩২ AM
এইচএসসির ফল প্রকাশ

এইচএসসির ফল প্রকাশ © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার সর্বচ্চো। এবারের পাশের হার ৭৫.৬১।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। এছাড়াও যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ এবং সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

অন্যদিকে চলতি বছর বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।

তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬
১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬