২০০১-২০২৫: কোন সালে কত জিপিএ-৫

১০ জুলাই ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর ২০০১ সালে জিপিএ-৫ পায়  ৭৬ জন শিক্ষার্থী। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে এসে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ৪২ হাজার ২৭৬ জনে পৌঁছায়। তবে ২০১৫ থেকে ১৭ সাল পর্যন্ত এই সংখ্যা কিছুটা কমে, যথাক্রমে ১ লাখ ১১ হাজার ৯০১, ১ লাখ ৯ হাজার ৭৬৮ এবং ১ লাখ ৪ হাজার ৭৬১ জনে নেমে আসে।

২০২০ সালে করোনা মহামারির কারণে পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশিত হলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জনে দাঁড়ায়। ২০২২ সালে এই সংখ্যা রেকর্ড ২ লাখ ৬৯ হাজার ৬০২ জনে পৌঁছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ২০২৩ এবং ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে যথাক্রমে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ এবং ১ লাখ ৮২ হাজার ১২৯ জনে নেমে আসে। ২০২৫ সালে এ সংখ্যা আরও কমে নেমে এসেছে ১ লাখ ৩৯ হাজার ৩২জনে।

২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকে গত দুই যুগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার গুণ পর্যন্ত বেড়েছে। ২০০২ সালে ৩২৭, ২০০৩ সালে ১ হাজার ৩৮৯ , ২০০৪ সালে ৮ হাজার ৫৯৭, ২০০৫ সালে ১৫ হাজার ৬৩১, ২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪, ২০০৭ সালে ২৫ হাজার ৭৩২, ২০০৮ সালে ৪১ হাজার ৯২৭, ২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪, ২০১০ সালে ৬২ হাজার ১৩৪, ২০১১ সালে ৬২  হাজার ২৮৮, ২০১২ সালে ৮২ হাজার ২১২, ২০১৩ সালে ৯১  হাজার ২৬৬, ২০১৪ সালে ১ লাখ ৪২ হাজার ২৭৬, ২০১৫ সালে ১ লাখ ১১ হাজার ৯০১, ২০১৬ সালে ১ লাখ ৯ হাজার ৭৬৮, ২০১৭ সালে ১ লাখ ৪ হাজার ৭৬১, ২০১৮ সালে ১ লাখ ১০ হাজার ৬২৯, ২০১৯ সালে ১ লাখ ৫ হাজার ৫৯৪, ২০২০ সালে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮, ২০২১ সালে ১ লাখ ৮৩ হাজার ৩৪০, ২০২২ সালে ২ লাখ ৬৯ হাজার ৬০২, ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। 

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণ: 

লিঙ্গভিত্তিক বিশ্লেষণ:
২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন। এই প্রবণতা গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে, যা নারী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সাফল্যের ইঙ্গিত দেয়। 

বোর্ডভিত্তিক বিশ্লেষণ:
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়,  ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৬৮ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৭ হাজার ৭৬ জন ও মেয়ে ১৯ হাজার ৯৯২ জন। অন্যদিকে, বরিশাল ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪২৯ জন ও ছাত্রী  ১ হাজার ৬৮৫ জন। 

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লায় ৯ হাজার ৯০২ জন, যশোরে ১৫ হাজার ৪১০, চট্টগ্রামে ১১ হাজার ৮৪৩, সিলেটে ৩ হাজার ৬১০, দিনাজপুরে  ১৫  হাজার ৬২জন, ময়মনসিংহে ৬ হাজার ৬৭৮।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081