মাদ্রাসা বোর্ড

যে জেলায় জিপিএ-৫ পেয়েছে একজন

১০ জুলাই ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরিক্ষার মোট পাসের হার ৬৮.৪৫। মাদ্রাসা বোর্ডে এবার জিপিএ ৫.০০ পেয়েছেন মোট ৯ হাজার ৬৬ জন। এদের মধ্যে মেহেরপুর জেলা থেকে জিপিএ ৫.০০ পেয়েছেন মাত্র একজন। অন্যদিকে সবয়েছে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা জেলা থেকে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন এর মধ্যে ছেলে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং মেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। পাসকৃত ছেলে ৯৬ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৯৮ হাজার ১৮০ জন। প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে। 

এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪,১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬