জিপিএ-৫ এ শীর্ষে বিজ্ঞান বিভাগ, মানবিকের ভরাডুবি

১০ জুলাই ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
এসএসসি ফলাফল

এসএসসি ফলাফল © সংগৃহীত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফলাফলের দিক থেকে জিপিএ-৫ প্রাপ্তির শীর্ষে রয়েছে বিজ্ঞান বিভাগ। অন্যদিকে মানবিক বিভাগে হার তুলনামূলকভাবে কম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২৬ হাজার ৯৮২ জন এবং ছাত্রী ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন। গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

ফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬২০ জন পেয়েছে জিপিএ-৫, যা বিভাগের ২০.৯৮ শতাংশ। ছাত্র পাসের হার ৮৪.৫৯ ও ছাত্রী ৮৬.৭৫ শতাংশ। এই বিভাগে ছাত্রীদের সংখ্যা ছিল ছাত্রদের তুলনায় কিছু বেশি—২ লাখ ৮১ হাজার ৬১৪ জন, যেখানে ছাত্র ছিল ২ লাখ ৭৮ হাজার ৯৮১ জন।

মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৮৫ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৬৭ হাজার ৭৬ জন। ছাত্র পাসের হার ৪৭.২৬ ও ছাত্রী ৫৮.৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩ হাজার ৪৪৮ জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ০.৫২ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিয়েছে ২ লাখ ৫১ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫০ জন, যা ১.৫৭ শতাংশ। পাসের হার ছাত্র ৬১.৯৪ ও ছাত্রী ৭১.৯২ শতাংশ।

ছাত্রীদের ফলাফলে ছেলেদের তুলনায় অগ্রগতি দেখা গেছে। ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার হার ৮.৫৬ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৮.৩৩ শতাংশ। পাসের হারেও ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬