শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল 

১০ জুলাই ২০২৫, ০২:২১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
পরীক্ষার ফল  দেখছেন শিক্ষার্থীরা

পরীক্ষার ফল দেখছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

ফল বিশ্লেষণে দেখা যায়,  এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এ বছর ৯৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ২৯৬৮। 

বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না। 

ট্যাগ: এসএসসি
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬