কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৩.৬৩

১০ জুলাই ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষা দিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন। পাসের হার ৭৩ দশমিক ৬৩।জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।

এবার ছেলে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ৫৬৯ জন। পাস হার ৭১ দশমিক ০৩। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১৯১ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৩১২ জন। এর মধ্যে পাস করেছে ২৭ হাজার ১৮৮ জন। পাস হার ৮১ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন।

এবার ২ হাজার ৯০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

দুই পদ্ধতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবে।

শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে ফলাফল জানতে পারবে। বোর্ড তাদের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bteb.gov.bd/) ফলাফলের তালিকা প্রকাশ করেছে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬