এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার ৩৯১ পরীক্ষার্থী, বহিষ্কার ৪১

২৯ জুন ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

চলমান এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেননি ২২ হাজার ৩৯১ শিক্ষার্থী। এ দিন বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ পরীক্ষার্থীকে। 

রবিবার (২৯ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৮৯৮। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ২৩ পরীক্ষার্থীকে। 

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ৪৯১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১০ জন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬