এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে জরুরি নির্দেশনা

২৮ জুন ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:২৬ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্রগুলোর আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। 

বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
  • ২১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ২১ নভেম্বর ২০২৬
অফিসের কাজ শেষ হয় না? এই ৬ কৌশল মানলে কমবে চাপ, বাড়বে গতি
  • ২১ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী নি…
  • ২১ নভেম্বর ২০২৬
চবির হলে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষকের কলার ধরে ধাক্কা দ…
  • ২১ নভেম্বর ২০২৬