জন্মদিনের শুভেচ্ছা

তৌসিফ হয়ত আরো বড় অভিনেতা হবে, তবে ব‍্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড়

২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ PM
সেলফিতে তৌসিফ ও শবনম ফারিয়া

সেলফিতে তৌসিফ ও শবনম ফারিয়া © সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম। দেশের বাইরেও প্রথম শুটিংয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তৌসিফ ও সিয়াম সঙ্গে থাকায়। 

ফারিয়া লেখেন, ‘এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই। ওই বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল! অনেকের কাছে শুনি, বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে তৌসিফ। কারও টাকার দরকার হলেও সবাই জানে, তৌসিফকে কল করলে সে তার যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করতে। তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।’

তিনি লেখেন, তৌসিফ নির্মাতাদের ভরসার জায়গা হয়ে উঠেছেন, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। পাশাপাশি জারার মতো একজন জীবনসঙ্গী, বাবা-মায়ের যোগ্য সন্তান হওয়ার গৌরব এবং তাদের মতো বন্ধুদের ভালোবাসাও পেয়েছেন তিনি। পোস্টের শেষাংশে তৌসিফকে জন্মদিনের শুভেচ্ছা জানান এ অভিনেত্রী।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬