অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই

০৪ আগস্ট ২০২৬, ১১:৪১ AM
অভিনয়শিল্পী রিনা রহমান

অভিনয়শিল্পী রিনা রহমান © সংগৃহীত

দেশের বরেণ্য অভিনয়শিল্পী রিনা রহমান মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। 

সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় রিনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। অসুস্থতা সত্ত্বেও তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে নিয়মিত কাজ করতে পারছিলেন না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬