কানাডার লিও অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার পেল ওয়াহিদ ইবনে রেজার ‘আফটার আস’

১০ জুলাই ২০২৬, ০২:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫৪ PM
লিও অ্যাওয়ার্ডস এ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

লিও অ্যাওয়ার্ডস এ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা © সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অনুষ্ঠিত লিও অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশি নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আফটার আস।

নির্মাতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আফটার আস চারটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। বিভাগগুলো হলো— প্রোগ্রাম, পরিচালনা, আর্ট ডিরেকশন ও সাউন্ড। এর মধ্যে বেস্ট অ্যানিমেশন প্রোগ্রাম, আর্ট ডিরেকশন এবং সাউন্ড বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।

ওয়াহিদ ইবনে রেজা জানান, প্রতিযোগিতায় আফটার আস-এর সঙ্গে ছিল লেগো ফ্রোজেন, লেগো অ্যাভেঞ্জার্স, স্নুপি, ডায়েরি অব আ উইম্পি কিডসসহ কয়েকটি আন্তর্জাতিক প্রযোজনা। এ ছাড়া জনপ্রিয় অভিনেতা এন্ডি সার্কিস–এর কণ্ঠ দেওয়া একটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও একই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

পুরস্কার জয়ের খবর জানিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে ওয়াহিদ ইবনে রেজা শৈশবের একটি স্মৃতিও ভাগ করে নেন। তিনি লেখেন, ছোটবেলায় কখনো কোনো পুরস্কার পাননি। একবার পারিবারিক বনভোজনে কোনো খেলায় না জিতলেও তাঁর মা তাঁকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি খেলনা গিটার দিয়েছিলেন। পরে অন্যদের আপত্তিতে সেটিও ফিরিয়ে নেওয়া হয়। সেই স্মৃতির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, জীবনে পুরস্কারের কথা মনে হলেই তাঁর প্রথমে সেই ঘটনাটিই মনে পড়ে।

পোস্টের শেষদিকে নিজের অর্জন প্রসঙ্গে ওয়াহিদ ইবনে রেজা লেখেন, চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে এরই মধ্যে ছোট-বড় কয়েকটি পুরস্কার পেয়েছেন। লিও অ্যাওয়ার্ডসে সর্বশেষ এই সাফল্যের পর তাঁর মন্তব্য, ‘নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬