কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আব্দুল্লাহ রানা, জানালেন কারণ

১৭ মে ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০২:৪৫ PM
আবদুল্লাহ রানা ও কারিনা কায়সার

আবদুল্লাহ রানা ও কারিনা কায়সার © টিডিসি সম্পাদিত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আব্দুল্লাহ রানা। অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান নিজের আদর্শের পরিপন্থি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

কারিনার মৃত্যু প্রসঙ্গে আব্দুল্লাহ রানা বলেন, এই ইস্যু নিয়ে আমার কিছু বলার নাই। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু আমি করব না। কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সাথে যায় না।

তার ভাষ্য, অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটা আদর্শ নিয়ে চলবে। কিন্তু সেই আদর্শটি সে তো রাস্তায় মিছিল, মিটিং বা দলবাজি করে প্রমাণ করবে না। একজন অভিনেতা তার রাজনৈতিক আদর্শ প্রকাশ করবেন তার কার্যক্রম, অভিনয় আর নির্মাণের মাধ্যমে। কিন্তু সেগুলো বাদ দিয়ে সে যখন  রাজনৈতিক পরিচয় নিয়ে দলবাজি, ধান্দাবাজি করবে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ শিল্পী সবার, শিল্পী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের না।

তিনি আরও বলেন, শিল্পী হিসেবে রাজনীতিতে প্রকাশ্যে জড়ানো উচিত না। শিল্পীর রাজনৈতিক আদর্শ থাকবে। এটা আমার অভিমত, তার মানে যে এটাই শতসিদ্ধ তা তো না। একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন, এরকম দৃষ্টান্ত পৃথিবীব্যাপী আছে। আবার একজন রাজনৈতিক কর্মী রাজনীতি করতে করতে কি তার ইচ্ছা হতে পারে না যে আমি এখন থেকে অভিনয় করব? আপনি তাকে বাদ দেবেন কীভাবে? রাজনীতি দোষের কিছু বলে আমি মনে করি না।

উল্লেখ্য, গত ১৫ মে লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। আজ রোববার দুপুরে তার মরদেহ দেশে আনা হবে। এরপর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে।  

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬