কারিনার পুতুল, তিন ভাই বোনের ছবিসহ নানা স্মৃতি নিয়ে কাঁদছেন কায়সার হামিদ

১৬ মে ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ১৬ মে ২০২৬, ০২:১৯ PM
কারিনা কায়সার ও কায়সার হামিদ

কারিনা কায়সার ও কায়সার হামিদ © সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার। মেয়ের মৃত্যুর পর আবেগঘন ভিডিও বার্তা ও একাধিক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তার বাবা কায়সার হামিদ। সেখানে তিনি কারিনার শেষ সময়, চিকিৎসার মুহূর্ত এবং মেয়েকে ঘিরে পরিবারের স্মৃতির কথা তুলে ধরেন।

লিভার সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা। 

ভিডিও বার্তায় কারিনার বাবা কায়সার হামিদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মেয়ে কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে, সম্ভবত রাত ১১টা বা সোয়া ১১টার দিকে সে মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তখনও শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা আমাদের জানায়, তারা আর তাকে বাঁচাতে পারেনি।

তিনি আরও বলেন, ‘এখন কারিনা আর আমাদের মাঝে নেই। বাসার প্রবেশপথে এখনও লেখা আছে—লোফা কায়সার লিভ হিয়ার উইথ কারিনা, মোস্তফা অ্যান্ড সাদাত। তার ঘরে ঢুকলে এখনও তার পছন্দের পুতুল, ছোট ছোট সংগ্রহ আর ভাই-বোনদের সঙ্গে তোলা ছবিগুলো দেখা যায়। কিছু জিনিস দান করার কথা ছিল, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। কোরিয়া থেকে আনা একটি উপহারও ছিল তার খুব প্রিয়। এসব স্মৃতিই এখন আমাদের কাছে কারিনাকে মনে করিয়ে দেয়।’

আরও পড়ুন: মৃত্যুর পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার

এর আগে মেয়েরে মৃত্যুর খবর জানিয়ে আবেগগন পোস্টে করেন কায়সার হামিদ। পোস্টে তিনি লেখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’

পরবর্তীতে তিনি আরও একটি পোস্টে জানান, ‘আমার মেয়ে কারিনা কায়সার আজ শুক্রবার দিবাগত মধ্যে রাতে মাত্র ৩১ রছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’ 

কারিনার বাবা আরও লিখেছেন, ‘মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা সবাই দিন রাত মহান আল্লাহর দরবারে কারিনার জন্য দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি। তাই নিজ রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন। অত্যন্ত সরল সোজা, খোলা মনের, হাসি খুসি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। নূরে পরিপূর্ণ করে দেন এবং সেই সাথে আমার পরিবারের সকল সদস্য সহ তার অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবাইকে এই অসহনীয় শোক তার অকাল মৃত্যুতে ধৈর্যের সাথে বহন করার তৌফিক দান করেন। আমিন।’

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9