লাইফ সাপোর্টে কারিনা কায়সার

০৯ মে ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ০৯ মে ২০২৬, ০৬:০৭ PM
 কারিনা কায়সার

কারিনা কায়সার © টিডিসি সম্পাদিত

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (৯ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন আরেক কামরুন নাহার ডানা (ডানা ভাই জোশ)।

পোস্টে ডানা লেখেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েকদিন আগে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে হেপাটাইটিস এ ও ই ধরা পড়েছে, যা থেকে লিভার ফেইলর হয়েছে। প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

তিনি আরও লেখেন, তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন।

বন্ধুর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়ে ডানা লেখেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না।

তিনি আরও বলেন, চিকিৎসার প্রয়োজনে ভবিষ্যতে কোনো সহায়তা প্রয়োজন হলে সেটি জানানো হবে। তবে এই মুহূর্তে সবার কাছে একটাই অনুরোধ, কারিনার জন্য মন থেকে প্রার্থনা করা।

উল্লেখ্য, হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। রেজাউর রহমান পরিচালিত ‘৩৬-৩৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা গেছে কারিনাকে।

 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬