বাচ্চারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ PM
এহসানুল হক মিলন ও ইরফান সাজ্জাদ

এহসানুল হক মিলন ও ইরফান সাজ্জাদ © টিডিসি সম্পাদিত

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থায় কঠোরতা আসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। 

পোস্টে তিনি লিখেছেন, বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই! পোস্টের সঙ্গে তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের একটি ছবি যুক্ত করেছেন।

অতীতের অভিজ্ঞতা টেনে ইরফান সাজ্জাদ আরও লিখেছেন, আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে অভিনেতার সতর্কবার্তাকে যথার্থ বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আ ন ম এহসানুল হক মিলন বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬