বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ AM
স্মিতা চৌধুরী

স্মিতা চৌধুরী © সংগৃহীত

আলোচিত উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন তিনি, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

স্মিতা নিজেই বিয়ের খবর নিশ্চিত করলেও তার জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি। তবে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে তিনি লেখেন, ‘এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করবো না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে আর ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার যদি কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করবো না কেন?’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। লাল বেনারসি শাড়ি, ভারী গয়না ও কপালে চন্দনের ফোঁটায় স্মিতাকে একেবারেই ভিন্ন রূপে দেখা যায়।

প্রসঙ্গত, স্মিতা চৌধুরী বর্তমানে দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন। পড়াশোনায় মেধাবী স্মিতা কলেজ জীবন থেকেই শুদ্ধ উচ্চারণ ও সাবলীল উপস্থাপনার জন্য পরিচিতি পান। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামের শীর্ষ উপস্থাপিকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে তিনি শুধু উপস্থাপকই নন, একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। দেশি-বিদেশি বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি। চট্টগ্রাম থেকে শুরু হওয়া স্মিতার এই পথচলা এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে প্রশংসিত।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9