আর প্রকাশ্যে মুখ দেখাবেন না লুবাবা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ PM
সিমরিন লুবাবা

সিমরিন লুবাবা © সংগৃহীত

মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। একইসঙ্গে তিনি আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটাও নেকাবের সঙ্গেই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘লুবাবা এরই মধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬