সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

২২ নভেম্বর ২০২৫, ০৪:৪১ PM
দুই ভাইয়ের সাথে  কামাল পারভেজ (মাঝে)

দুই ভাইয়ের সাথে কামাল পারভেজ (মাঝে) © সংগৃহীত

চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন। শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি। কামাল পারভেজ স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কামাল পারভেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সোহেল রানার ছেলে অভিনেতা- নির্মাতা মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ  বলেন, ‘বেশ কিছুদিন ধরেই চাচ্চু অসুস্থ। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিউতে ভর্তি করানো হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাঁদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। তিনি কয়েকটি ছবি প্রযোজনা করেছেন; এর মধ্যে রয়েছে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’। ‘বীরপুরুষ’ ছবিতে সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ, তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন।

চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
খাল পুনঃখনন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থনীতি শক্তিশালী হ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬