দর্শকদের জন্য সুখবর, ওটিটিতে আসছে ‘সাইয়ারা’

১১ আগস্ট ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে এবং অনীত পাড্ডা

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে এবং অনীত পাড্ডা © সংগৃহীত

মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করে চমকে দিয়েছে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পর এবার ওটিটিতে আসছে সিনেমাটি। ফলে ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘সাইয়ারা’।

দুই নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত সিনেমাটির প্রযোজক যশরাজ ফিল্মস। সম্প্রতি প্রযোজনা সংস্থার কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ইনস্টাগ্রামে ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘সাইয়ারা’। তিনি একটি পোস্টার শেয়ার করেন, যেখানে স্পষ্ট লেখা—‘স্ট্রিমিং ফ্রম ১২ সেপ্টেম্বর, নেটফ্লিক্স’। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেননি।

আরও পড়ুন: কী কারণে ভয় পাচ্ছেন ‘সাইয়ারা’র নায়িকা অনীত?

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুযায়ী, ‘সাইয়ারা’র ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, হলে মুক্তির আট সপ্তাহ পর, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে, ডিজিটালি মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া পরে জানায়, নির্মাতারা দীপাবলির সময় ওটিটি প্রিমিয়ারের পরিকল্পনা করছেন। তবে নতুন খবর অনুযায়ী, ছবিটি আগেই মুক্তি পাচ্ছে।

‘সাইয়ারা’ আহান পান্ডে ও অনীত পাড্ডার প্রথম ছবি; নির্মাতা মোহিত সুরিরও তিন বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন। আদিত্য চোপড়া প্রযোজিত এই চলচ্চিত্র মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। প্রেমের গল্প, গান ও অভিনয়ের জন্য ছবিটি দর্শক ও সমালোচক—দুই মহল থেকেই প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার পালা, প্রেক্ষাগৃহের জাদু নেটফ্লিক্সেও একই রকম ঝড় তুলতে পারে কি না!

 

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী সন্তানকে বিমানে ‍তুলতে না পেরে ফিরলেন মা, হয়রানি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9