নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, বাংলাদেশি পর্বতারোহী তমাল নেপালে আটক

০৮ জুন ২০২৬, ০৩:৫৬ PM
তৌফিক আহমেদ তমাল

তৌফিক আহমেদ তমাল © সংগৃহীত

নেপালে একজন মালশিয়ান নারী পর্যটকের গোসলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক বাংলাদেশি পর্বতারোহীকে আটক করেছে নেপালি পুলিশ। গত বুধবার (৩ জুন, ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে হোটেলের একটি কক্ষে গোসলরত অবস্থায় নারী পর্যটকের অনুমতি ছাড়া গোপনে আপত্তিকর ছবি ধারণ করেন তমfল তৌফিক আহমেদ। বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন ভুক্তভোগী নারী।

পরে অভিযু্ক্ত তমালকে আটক করেছে নেপালি পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন বলে জানা গেছে।

অভিযুক্তের পুরো নাম তৌফিক আহমেদ তমাল। তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের সদস্য। তাঁর বেড়ে ওঠা কুমিল্লায় জেলায়। ২০১৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

অভিযোগকারী মালয়েশিয়ার নাগরিক নুরধিয়া ইজিয়ান বিনতি মোহদ রাদজা। নেপালে দায়ের করা একটি অভিযোগপত্রে তিনি দাবি করেন, মাদি হিমাল এলাকায় ভ্রমণকালে তিনি কাস্কি জেলার মচ্ছাপুচ্ছ্রে গ্রামীণ পৌরসভার অন্তর্গত একটি হোটেলে অবস্থান করছিলেন। গত বুধবার (৩ জুন, ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে হোটেলের একটি কক্ষে গোসলরত অবস্থায় তার অনুমতি ছাড়া গোপনে আপত্তিকর ছবি ধারণ করেন বাংলাদেশি পর্বতারোহী তমাল তৌফিক আহমেদ। বিষয়টি টের পেয়ে তিনি অভিযুক্তকে হাতেনাতে আটক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করে তিনি নিজের আপত্তিকর ছবি দেখতে পান। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত তার প্রতি আক্রমণাত্মক আচরণ করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন।

‘মুলুকি ক্রিমিনাল কোড ২০৭৪, নেপাল’ (ইংরেজিতে- দ্য ন্যাশনাল পেনাল কোড অ্যাক্ট, ২০১৭) এর অধ্যায় ১০, ধারা ১১৮-এর আওতায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, একই হোটেলে এর আগেও তার গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করা হয়েছিল বলে তিনি সন্দেহ করেন। অভিযোগকারী  নুরধিয়া ইজিয়ান অভিযুক্তের মোবাইল ফোনে থাকা ভিডিও ফুটেজকে মামলার আলামত হিসেবে তদন্তে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

অভিযোগপত্রে তামাল তৌফিক আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তাকে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে হেফাজতে রাখা এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। কয়েকজন বাংলাদেশি নারী ট্রেকার অতীতে অভিযুক্ত তমালের নেতৃত্বে বিভিন্ন ট্রেকিং ও ভ্রমণে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে নানা অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে তামাল তৌফিক আহমেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নেপাল পুলিশ কিংবা সংশ্লিষ্ট আদালতের পক্ষ থেকেও মামলার অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গত, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টসহ হিমালয়ের অপরূপ সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত নেপাল। প্রতিবছর হাজারো পর্যটক দেশটির বিভিন্ন ট্রেকিং রুট ও পর্বতাঞ্চল ভ্রমণ করতে আসেন। সেই পর্যটন অঞ্চলেই এক মালয়েশিয়ান নারী পর্যটকের গোসলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগ ওঠার পর থেকে বাংলাদেশী পর্যটকদের জন্য নেপাল ভ্রমণে ভিসা জটিলতা ও নিষেধাজ্ঞার আশংকা করা হচ্ছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9