এবার আন্দোলনে নামছে থালাপতি বিজয়ের দল

১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ PM
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় © টিডিসি সম্পাদিত

ভারতে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে যুক্ত হওয়ার পর এবার জাতীয় পর্যায়ে বিরোধী দলগুলোর আন্দোলনেও অংশ নিতে যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ইতোমধ্যে জোটের বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নিয়েছে দলটি।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটের শরিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালাভান।

তিনি বলেন, ‘টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। তারা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধী। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তারা তামিলনাড়ুর রাজ্য শাখায় যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও অংশ নেবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ের এগমোর এলাকায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভে অংশ নেয় টিভিকে। ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর এটিই ছিল দলটির প্রথম যৌথ আন্দোলন কর্মসূচি। এতে টিভিকের প্রতিনিধিত্ব করেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী এ রাজমোহন। তবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন না দলটির প্রধান বিজয়।

গত ৩ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকেও অংশ নেন টিভিকের প্রতিনিধিরা। ওই বৈঠকে কংগ্রেস, টিভিকে, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতারা উপস্থিত ছিলেন।

টিভিকেকে জোটে স্বাগত জানিয়ে তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি বি মানিকম ঠাকুর দলটির যোগদানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

টিভিকে এবার জাতীয় পর্যায়ের আন্দোলনে যুক্ত হলে বিজেপিবিরোধী জোটের কর্মসূচিতে দলটির অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে জানিয়েছেন ভিসিকে প্রধান থিরুমাভালাভান।

এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬