যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা 

২৫ আগস্ট ২০২৬, ১০:০০ PM
যুক্তরাষ্ট্রে পণ্যে বড় শুল্ক আরোপ করল কানাডা

যুক্তরাষ্ট্রে পণ্যে বড় শুল্ক আরোপ করল কানাডা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ‘ডলারের জবাবে ডলার’ নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো। খবর গার্ডিয়ানের

শুল্ক আরোপ সংক্রান্ত এক বিবৃতিতে কানাডা জানায়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। এর আওতায় প্রায় ৭০০টি মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ, ২৫ শতাংশ এবং ৫০ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে।

৫০ শতাংশ শুল্ক আরোপের তালিকায় আছে মার্কিন মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম এবং ভিডিও গেম কনসোল। আর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা পণ্যোর তালিকায় আছে পনির, তাজা ও হিমায়িত মাছ এবং সামুদ্রিক খাবার (সি-ফুড), বিভিন্ন ধরনের কাঠজাত পণ্য এবং ওয়াশিং মেশিন, হেয়ার ড্রায়ার ও স্টোভের মতো গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য।

মার্কিন প্রশাসনের শুল্কনীতির কারণে তৈরি হওয়া বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে কানাডার এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই পাল্টা শুল্ক যুদ্ধের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময়…
  • ২৫ আগস্ট ২০২৬