যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান

০৭ আগস্ট ২০২৬, ০৪:০১ PM
তুরস্ক-সৌদি আরব-পাকিস্তানের প্রধানমন্ত্রীরা

তুরস্ক-সৌদি আরব-পাকিস্তানের প্রধানমন্ত্রীরা © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে তিন মুসলিম দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান।  শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদের এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এক দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সেসময় দেশ দুটি একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছিল।

বিশ্ব ভূ-রাজনীতি ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এই তিনটি দেশেরই কূটনৈতিক ও মধ্যস্থতাকারীর ভূমিকা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট কাটাতে পাকিস্তানের ভূমিকা ছিল অন্যতম মধ্যস্থতাকারীর। অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে তুরস্ক।

তিনটি শীর্ষ মুসলিম রাষ্ট্রের এই নতুন যৌথ সামরিক চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যে কারণে অনেকেই এক মুসলিম ন্যাটো বলেও মন্তব্য করছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে এরইমধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সরকারি সফরে জেদ্দায় পৌঁছেছেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬