যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম

১৩ জুলাই ২০২৬, ১০:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এর আগে এর দাম নেমে এসেছিল ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১৪ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।

জ্বালানি বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে।

তার মতে, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির বিষয়টি তেলের দামে প্রতিফলিত করছেন।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ট্যাগ: তেল
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬