হরমুজ উত্তেজনায় ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন হামলা

১৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ AM
ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র © সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বন্দর আব্বাস, সিরিক, জাস্ক বন্দরনগরী এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব এলাকায় মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া গেছে।

এর একদিন আগে মার্কিন সামরিক বাহিনী ইরানের অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সর্বশেষ হামলাকে সেই অভিযানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইরান বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬