আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের, থাকা যাবে না ৪ বছরের বেশি

২৪ জুন ২০২৬, ০২:৩৭ PM
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের প্রচলিত ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদভিত্তিক অবস্থানের নতুন নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। নতুন এই নীতি কার্যকর হলে অধিকাংশ বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি পাবেন।

ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘এফ’ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে কোর্স শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে এবং সেই সময়সীমার মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।

জানা গেছে, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি) ইতোমধ্যে চূড়ান্ত প্রবিধানটির পর্যালোচনা সম্পন্ন করেছে। এটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের শেষ ধাপ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

নতুন বিধান শুধু ‘এফ’ ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয়, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ক্যাটাগরির ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রস্তাবিত নীতিমালায় ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছরের অবস্থানসীমা নির্ধারণের কথা বলা হয়েছে। কোনো শিক্ষার্থীর পড়াশোনা সম্পন্ন করতে চার বছরের বেশি সময় প্রয়োজন হলে তাকে অতিরিক্ত সময়ের জন্য মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২৫ সালে প্রথম এ পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে। যদিও প্রথম ট্রাম্প প্রশাসনের সময় এ নীতির পরিকল্পনা করা হয়েছিল, তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার হোয়াইট হাউসের পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় চূড়ান্ত নিয়মটি যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950