অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

২৪ জুন ২০২৬, ০২:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকদের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত [email protected] ই-মেইল পাঠাতে বলা হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, স্থায়ী,অস্থায়ী,খন্ডকালীনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুতকরণ, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের ও কলেজের কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করা প্রয়োজন।

এই পরিস্থিতিতে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্য, ICT বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং কলেজে কম্পিউটার ল্যাব আছে কি না/কয়টি কম্পিউটার আছে তা উল্লেখপূর্বক অবশ্যই নির্ধারিত ছকে (আমাদের পাঠানো Excel File ফরমেট) ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ই-মেইলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬