১০ হাজার মানুষকে ঠেলে বাংলাদেশে ফেরত পাঠিয়েছি: শুভেন্দু  

২৪ জুন ২০২৬, ০৯:২৪ AM
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী © সংগৃহীত

এ পর্যন্ত ১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরও ১ হাজার ৮০০ জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন এবং প্রতিদিন তাদের ঠেলে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী এ দাবি করেন।

শুভেন্দু বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা ভারতীয় নাগরিক নন।

অন্যদিকে সীমান্ত নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এরই মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটারে বেড়া দেওয়ার কাজ শেষ হবে।

শুভেন্দু অধিকারী বলেন, ১০ হাজার বের করেছি। ১২ টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। বেড়া দেওয়ার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে, বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যেতে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬