আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প

২০ জুন ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ১১:৫৭ AM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ব্যক্তিগত হস্তক্ষেপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত সমর্থন ছাড়া ইসরাইল অস্তিত্ব টিকে থাকত না। তিনি স্পষ্টভাবে বলেন, তার কার্যকর সিদ্ধান্ত ও ভূমিকা না থাকলে ইসরায়েল ‘চূর্ণবিচূর্ণ হয়ে যেত’।

ফ্রান্সের এভিয়ান-লে-বেইনস শহরে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়ে আসছে। তার দাবি অনুযায়ী, এই অঞ্চলে ইসরায়েলের অবস্থান মূলত মার্কিন সমর্থনের ওপর নির্ভরশীল এবং দেশটির নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা।

আরও পড়ুন: ব্রাজিলের জার্সিতে শেষ কবে মাঠে নেমেছেন নেইমার?

তিনি বলেন, ‘আমার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র উন্নত অস্ত্র ব্যবস্থা, আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং বি-২ বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা সরবরাহ করেছে।

ট্রাম্প আরও মন্তব্য করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক ছিল। তবে তিনি ইঙ্গিত দেন, ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

তিনি বলেন, ‘নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনি আপনাদের বলবেন যে অস্ত্র আমাদের কাছেই আছে, আয়রন ডোম আমাদের কাছেই আছে এবং বি-২ বোমারু বিমানও আমাদের কাছেই আছে।’

সবশেষে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল তাকে যথেষ্ট সম্মান করে এবং তার পরামর্শ শোনে। তিনি বলেন, ‘কিন্তু আমাদের তাকে কিছুটা বিচক্ষণ রাখতে হবে।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬