ইরান নিয়ে মেয়ে জামাইসহ পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে ট্রাম্প

০৭ জুন ২০২৬, ১১:৪১ AM , আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:০৫ PM
পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের বৈঠক © সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা চলার মধ্যেই মার্কিন প্রশাসনের তৎপরতা আরও বেড়েছে। এ লক্ষ্যে দেশটির শীর্ষ পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তারা টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে সফর করেন। সেখানে পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় এই বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হতে না দেওয়ার অবস্থানে অনড় রয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় রাখতে হবে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিতে এখনো রাজি নয় ইরান। ফলে দুই পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধিদের পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠককে সম্ভাব্য নতুন কৌশল নির্ধারণের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে একীভূতকরণের পথে হাঁটছে মার্কিন কংগ্রেস  

বিশ্লেষকদের মতে, এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সমঝোতা কিংবা নতুন কোনো চুক্তির রূপরেখা তৈরিতে যুক্তরাষ্ট্র এখন থেকেই প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি নিতে শুরু করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্বেগের কারণ। তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের দাবি করলেও পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, এই কর্মসূচি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে সহায়ক হতে পারে।

আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের অভিনয় শেখার সুযোগ, মাস্টারক্লাস নেবেন মোশাররফ করিম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে ঝালকাঠির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, একই কক্ষে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মাদ্রাসায় বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত, বৈদ্যুতিক সরঞ্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি, হাসিনার ফেরা নিয়ে কী আছ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬