ঈদের তারিখ ঘোষণা করল তিন মুসলিম দেশ 

১৭ মে ২০২৬, ০৬:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

অন্যান্য মুসলিম দেশগুলোর তুলনায় অনেকটা আগেভাগেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে তিন মুসলিম দেশ— তুরস্ক, তিউনিসিয়া ও আফগানিস্তান। এই তিন দেশেই আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। অন্যদিকে, ইউরেশীয় দেশ তুরস্ক খালি চোখে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গাণিতিক গণনার ওপর ভিত্তি করে একই দিনে (২৭ মে) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

আর দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে বলে আজ রোববার (১৭ মে) দেশটির সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। 

আফগান সুপ্রিম কোর্ট জানায়, শনিবার সন্ধ্যায় দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ রবিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সেই অনুযায়ী আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 

হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসবটি সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতার সঙ্গেই সামঞ্জস্য রেখে বিশ্বজুড়ে উদযাপিত হয়।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬