চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ মে ২০২৬, ১২:০৩ PM
বাস থেকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাস থেকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে আজ চাঁদপুর সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) সকালে তিনি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আনন্দ মিছিল, প্রস্তুতি সভা ও গণসংযোগ।

সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। এটি নেতাকর্মীদের জন্য গর্ব ও আবেগের বিষয়। তার এই সফর দলীয় সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।’

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান জানান, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা বরুড়া সভায় পৌঁছাবেন।‌ এরপর সেখান থেকে সভা শেষ করে চাঁদপুরে র‌ওনা হবেন।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নিয়ে চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পরে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধা সাড়ে ছয়টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। 

ট্যাগ: চাঁদপুর
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9