হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক

১৫ মে ২০২৬, ০১:০০ AM
ভারতীয় কার্গো জাহাজ ‘হাজি আলী’

ভারতীয় কার্গো জাহাজ ‘হাজি আলী’ © সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের বর্তমান ‘বিষফোড়া’ হরমুজ প্রণালিতে ডুবে গেছে ভারতীয় কার্গো জাহাজ ‘হাজি আলী’। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার (১৩ মে) ভোরে সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে যাওয়ার পথে ওমানের জলসীমায় জাহাজটি আক্রান্ত হয়। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং এক পর্যায়ে সেটি তলিয়ে যায়, তবে ওমান কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপে জাহাজে থাকা ১৪ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ভারতের বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত নাবিকরা বর্তমানে ওমানের দিব্বা বন্দরে নিরাপদে আছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ঘটনাটি ঘটার পর থেকে ভারত সরকার ওমান কর্তৃপক্ষ, ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে আরব সাগরে নৌবাহিনী ও টহল ব্যবস্থা আরও জোরদার করেছে। 

‘হাজি আলী’ ছিল মূলত গুজরাটের সালায়া বন্দরে নিবন্ধিত ঐতিহ্যবাহী ভারতীয় কাঠের পালতোলা জাহাজ বা ‘ঢাউ’, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৫৭ মিটার। এখন পর্যন্ত এই হামলার দায় কোনো পক্ষ স্বীকার না করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘উদ্বেগজনক’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। 

উল্লেখ্য যে, গত এক সপ্তাহের মধ্যে এটি সালায়া বন্দরে নিবন্ধিত দ্বিতীয় কোনো ভারতীয় জাহাজ ডুবির ঘটনা, যা ওই অঞ্চলের নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9