হরমুজে মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান

০৫ মে ২০২৬, ০৯:১৩ AM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। প্রণালিকে ঘিরে নতুন করে সৃষ্ট উত্তেজনা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের যেকোনো মার্কিন উদ্যোগ সরাসরি ‘কঠোর জবাবের’ মুখোমুখি হবে।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি উন্মুক্ত করা। তিনি বলেন, ৪০ দিনের সংঘাত এবং তার পরবর্তী সময়জুড়ে ট্রাম্প বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাতে কোনো ফল আসেনি।

জাভানির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ সৃষ্টি করে এই গুরুত্বপূর্ণ জলপথটি খুলে দিতে বাধ্য করার চেষ্টা করছে। তবে এমন প্রচেষ্টার জবাব দিতে তেহরান প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬