আমিরাতে ঈদুল আজহার চাঁদ দেখার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

১০ মে ২০২৬, ১২:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি এআই সম্পাদিত

ঈদুল আজহা বা ‘কোরবানির ঈদ’ মূলত ত্যাগের মহিমায় ভাস্বর। এটি হযরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হযরত ইসমাইল (আ.)-এর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও সর্বোচ্চ ত্যাগের স্মরণে পালিত হয়। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম (আ.) যখন তার প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তার আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা বা পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই থেকেই সামর্থ্যবান মুসলমানদের ওপর পশু কোরবানি করা ওয়াজিব বা আবশ্যক হয়েছে। আর এটি বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা হিসেবে পালিত হয়।

ঈদুল আজহা আর মাত্র দুই সপ্তাহের মতো বাকি। এই উৎসবকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইতোমধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন—ঠিক কবে শুরু হবে পবিত্র ঈদুল আজহা?

ইসলামি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি মাসের গণনা শুরু হয়। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য এবং এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী ২০২৬ সালের ১৭ মে (রবিবার) ইউএই সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে।

আরও পড়ুন: ইডেন শিক্ষার্থীদের ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বললেন ইবি ছাত্রদল নেতা

ওই দিন অর্থাৎ ১৭ মে রবিবার সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত দিগন্তে চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা হবে প্রায় ১০ ডিগ্রি এবং এর বয়স হবে প্রায় ১৯ ঘণ্টা। চাঁদ দেখার জন্য এই পরিস্থিতি অত্যন্ত অনুকূল হওয়ায় ধারণা করা হচ্ছে, ১৮ মে (সোমবার) জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।

জ্যোতির্বিজ্ঞানের এই হিসাব সঠিক হলে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফাত দিবস (৯ জিলহজ)। সেই অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা ১০ জিলহজ ১৪৪৭ হিজরি পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ইউএই ফতোয়া কাউন্সিলের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে হিজরি মাস শুরু হয়। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যদি ২৭ মে (বুধবার) ঈদ হয়, তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।

নেত্রকোনায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
  • ১৩ জুলাই ২০২৬
মেসির হাতে ফের উঠবে কি বিশ্বকাপের শিরোপা, কী বলছে সুপারকম্প…
  • ১৩ জুলাই ২০২৬
যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৫ জুলাই
  • ১৩ জুলাই ২০২৬
মাদ্রাসার ৫৬ শিক্ষক-কর্মচারীর নামের বানান ও সনদ নিয়ে জরুরি …
  • ১৩ জুলাই ২০২৬
নতুন জুয়া আইনে মামলা: গ্রেপ্তার দুই আসামি চার দিনের রিমান্ডে
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence