অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরি

২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ PM
রুশ বিলাসবহুল প্রমোদতরি নর্ড

রুশ বিলাসবহুল প্রমোদতরি নর্ড © সংগৃহীত

চলমান নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হয়েছে একটি বিলাসবহুল রুশ প্রমোদতরি। শিপিং ডেটা অনুযায়ী, ‘নর্ড’ নামের ১৪২ মিটার দীর্ঘ এবং ৫০ কোটি ডলার সমমূল্যের এই বিশালাকার ইয়টটি শনিবার (২৫ এপ্রিল) সকালে অত্যন্ত সতর্কতার সাথে সুরক্ষিত এই নৌপথ অতিক্রম করে। খবর রয়টার্সের 

রাশিয়ার অন্যতম শীর্ষ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের মালিকানাধীন প্রমোদতরিটি গত শুক্রবার দুবাইয়ের একটি মেরিনা থেকে যাত্রা শুরু করে শনিবার সকালে প্রণালি পার হয়ে রবিবার ভোরে ওমানের মাসকাটে পৌঁছায়। গত ফেব্রুয়ারি থেকে ইরান এই প্রণালিতে সাধারণ যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পর থেকে খুব কম সংখ্যক নৌযান এই পথ ব্যবহারের অনুমতি পেয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রমোদতরিটির এমন স্পর্শকাতর সময়ে পারাপারের অনুমতি পাওয়ার বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। রাশিয়ার স্টিল টাইকুন হিসেবে পরিচিত মোর্দাসোভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ইউক্রেন আক্রমণের পর থেকে তিনি মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। তবে রাশিয়া-ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকায় এই প্রমোদতরিটি পার হতে পেরেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি নৌযান চলাচল করত, যা বর্তমানে হাতেগোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজে নেমে এসেছে। রাশিয়া ও ইরান দীর্ঘদিনের মিত্র এবং ২০২৫ সালের একটি নিরাপত্তা চুক্তির মাধ্যমে তাদের সম্পর্ক আরও জোরদার হয়েছে।

এমন এক সময়ে এই ইয়টটি পার হলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। ২০টি বিলাসবহুল কক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং সাবমেরিন সুবিধা সম্বলিত এই ইয়টটি মূলত মোর্দাসোভের স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9