মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০১ PM
মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান © সংগৃহীত

মদিনার পবিত্র মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর মাধ্যমে মুসলিম উম্মাহ একজন নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।

পবিত্র মসজিদভিত্তিক সংবাদমাধ্যম 'ইনসাইড দ্য হারামাইন' জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়েছে।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সুমধুর আজান বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। তিনি মূলত বংশপরম্পরায় এই পবিত্র দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তাঁর বাবাও মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন।

২০০১ খ্রিষ্টাব্দে (১৪২২ হিজরি) শেখ ফয়সাল নোমান মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে মসজিদে নববীতে আজান দিয়েছেন। তাঁর এই চিরবিদায়ে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬