পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগানকে আশ্রয় দিবে জার্মানি

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ AM
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট © সংগৃহীত

পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জার্মান কর্তৃপক্ষ জানায়, এসব আফগানকে আগেই জার্মানিতে আশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, যতটা সম্ভব ডিসেম্বরের মধ্যেই তাদের আবেদন প্রক্রিয়া শেষ করে জার্মানিতে প্রবেশের অনুমতি দিতে চায় সরকার। তবে কিছু আবেদন নতুন বছরে গড়াতে পারে বলেও জানান তিনি।

এই আফগানরা আগের জার্মান সরকারের চালু করা একটি শরণার্থী কর্মসূচির আওতায় নির্বাচিত হন। কিন্তু মে মাসে নতুন রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎস ক্ষমতায় আসার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানেই আটকে পড়েন।

তালিকায় রয়েছেন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের সময় আফগানিস্তানে জার্মান সেনাদের সঙ্গে কাজ করা ব্যক্তিরা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ এমন অনেকে, যাদের জীবন তালেবান ক্ষমতায় ফেরার পর ঝুঁকির মুখে পড়ে।

পাকিস্তান সরকার চলতি বছরের শেষ নাগাদ তাদের বিষয়টি নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে।

ডোব্রিন্ট জানান, এ বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে গত সপ্তাহে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন সরকার ৬৫০ জন আফগানকে আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে, বিষয়টি এখন আর জার্মানির জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পাকিস্তানে থাকা আফগানরা জার্মানিতে যাওয়ার দাবি প্রত্যাহার করলে আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছে জার্মান সরকার। তবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৬২ জন সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

এর আগে চলতি মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২৫০টির বেশি সংগঠন জানায়, পাকিস্তানে প্রায় এক হাজার ৮০০ আফগান অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের দ্রুত জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9