দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ AM
ঝড়

ঝড় © সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফলে এসব অঞ্চলের অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগ: ঝড়
এসিআই ফার্মায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • ২৩ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার …
  • ২৩ অক্টোবর ২০২৬