দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৯ AM
ঝড়ো হাওয়ার আভাস

ঝড়ো হাওয়ার আভাস © সংগৃহীত

দুপুর ১ টার মধ্যে দেশের ১৩ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬
রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক
  • ২৭ নভেম্বর ২০২৬
আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া ক…
  • ২৭ নভেম্বর ২০২৬