সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় বিপৎসীমার ওপরে

০৫ আগস্ট ২০২৬, ১২:৪২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪৩ PM
টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়ছে

টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়ছে © সংগৃহীত

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎদসীমা অতিক্রম করেছে। এ ছাড়া সিলেটসহ কয়েকটি স্থানে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার (৫ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে দেশের দুটি নদীর দুটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের মোট ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৪টিতে পানি বৃদ্ধি পেয়েছে, ৪৭টিতে পানি কমেছে এবং ৩টিতে পানি অপরিবর্তিত রয়েছে। আরও ৩টি স্টেশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।

অন্য খবর: শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি 

এদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে নদীর পানি সতর্কসীমায় পৌঁছেছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে তিস্তা নদীর লালমনিরহাটের কাউনিয়া ও গাইবান্ধার তারাপুর, সোমেশ্বরী নদীর নেত্রকোণার কলমাকান্দা, কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি এবং সুরমা নদীর সিলেটের কানাইঘাট।

২৪ ঘণ্টায় দেশের উজানে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে সর্বোচ্চ ২৫৪ মিলিমিটার এবং জলপাইগুড়িতে ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে একই সময়ে সর্বোচ্চ ১৯০ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড় ও সিলেটের শেওলা এলাকায়।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬