দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা—চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার শঙ্কা

০৭ জুলাই ২০২৬, ০৮:২৮ PM
দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা © সংগৃহীত

দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৪৮ ঘণ্টা বা ২ দিনের জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এতথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতিভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচনা করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ১০৯০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬