দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২২ জুন ২০২৬, ০৭:২০ AM
রাজধানীতে বৃষ্টি

রাজধানীতে বৃষ্টি © সংগৃহীত

দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৫টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
  • ২১ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
স্বৈরাচার বিরোধীদলের আঁতাতের অভিযোগ থাকলেও কেন ব্যবস্থা নেও…
  • ২১ অক্টোবর ২০২৬
২৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
  • ২১ অক্টোবর ২০২৬
১০ দিন আগে হারিয়ে যাওয়া বিড়াল মিলল ‍দুবাই এয়ারপোর্টে
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • ২১ অক্টোবর ২০২৬