ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

০৯ মে ২০২৬, ০৯:০৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শনিবার (৯ মে) বিশ্বের ১২৩টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।

সকাল ৯টা ০৪ মিনিটে ১৫১ স্কোর নিয়ে তালিকায় ১ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৮৯, ১৭৯ ও ১৬৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬
রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক
  • ২৭ নভেম্বর ২০২৬
আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া ক…
  • ২৭ নভেম্বর ২০২৬